২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বোমাসদৃশ বস্তু উদ্ধার

সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারি আলীয়া মাদ্রাসার নিকটবর্তী দত্তবাড়ী এলাকা থেকে রোববার দুপুরে বিশালাকৃতির একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 03:17 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বড় দুধের কৌটায় লাল টেপ, তার ও ব্যাটারি যুক্ত করে এই ডামি বোমাটি তৈরি করা হয়। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ প্রথমে তা বালির বস্তা দিয়ে ঢেকে রাখে এবং দুপুরের দিকে তা উদ্ধার করে।

এ নিয়ে পুলিশ একই এলাকা থেকে পরপর তিনদিন তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করল।