বিএমডিএ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
জেএমবি’র নামে নির্বাহী প্রকৌশলি বরাবর ডাকযোগে পাঠানো চিঠির হুমকির প্রেক্ষিতে শুক্রবার সদর থানায় জিডি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বিএমডিএ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
