২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শক্তিশালী বোমা উদ্ধার

বন্দর নগরী চট্টগ্রামের টাইগার পাস এলাকার রেলওয়ে পলো গ্রাউন্ড হাই স্কুলের সামনে থেকে বৃহস্পতিবার সকালে র‌্যাব সদস্যরা একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সকাল সোয়া ৯টার দিকে প্রথমে পথচারিরা স্কুলের মাত্র একশ গজ সামনে বোমা সদৃশ জিনিসটি দেখতে পেয়ে টহল পুলিশকে জানায়। পরে টহল পুলিশ ব্যাপারটি র‌্যাবকে জানায়।

পুলিশ ওই এলাকা ঘিরে ফেলার আগেই র‌্যাবের একটি বিশেষজ্ঞ দল সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বোমার সঙ্গে থাকা বৈদ্যুতিক তার কেটে বোমাটি নিষ্ক্রিয় করে। 

বিশেষজ্ঞ দলের একজন সদস্য জানান, বোমাটির সঙ্গে কোনও টাইম ডিভাইস না থাকলেও ব্যবহৃত উপাদান ছিল অত্যন্ত শক্তিশালী।

এ ঘটনায় রাস্তার উভয় পাশে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।