নওগাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ২
নওগাঁর রাণীনগর উপজেলার কুদাইল বালিকা বিদ্যালয়ের সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও বোমা হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহত আলিমুল রাজু (২৯) একজন চাল ব্যবসায়ী। তিনি উপজেলার ভবানিপুর গ্রামের মৃত আফসার আলী আকন্দের পুত্র।
হামলায় নিহত রাজুর ভাই ডিজেল (২৪) ও ও রিক্সাভ্যানচালক আঙ্গুঁর (২৫) গুরুতর আহত হয়েছে। তাদেরকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কুদাইল বাজারের বয়লার থেকে রিক্সাভ্যানযোগে রাম ভবানিপুর গ্রামে ফেরার পথে বুধবার রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এ হত্যাকান্ডের পর থেকে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব), পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করছেন।
কারা, কি কারণে হামলা করেছে তা জানা যায়নি।
এ হামলার পর গোটা উপজেলায় চরম আতংক বিরাজ করছে।
