ডব্লিউটিও বৈঠকে বাংলাদেশকে তুলে ধরায় সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই
হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেশকে তুলে ধরায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি বাংলাদেশের নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
তারা দেশকে ডব্লিউটিওসহ বিভিন্ন ট্রেড ফোরামে একটি শক্তিশালী স্বল্পোন্নত দেশ হিসেবে তুলে ধরতে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
ডব্লিউটিও’তে এলডিসি’র সমন্বয়ক জাম্বিয়ার কাছে বাংলাদেশ ইতিমধ্যে তাদের নেতৃত্বের ভূমিকা হারিয়েছে।
ডব্লিউটিও এবং বাণিজ্য বিষয়ে বিশেষজ্ঞ অনন্য রায়হান বিডিনিউজকে জানান, ডব্লিউটিও’র দোহা ও কানকুন সম্মেলনে বাংলাদেশ একটি ভালো দল হিসেবে প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবের অজ্ঞতার কারণে দক্ষ আলোচনা সম্ভব হয়নি।
বেসরকারি সংগঠন উন্নয়ন অন্বেষণের ট্রাস্টি রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আলোচনার অদক্ষতার কারণে এখন ডব্লিউটিও’র কাছে আমাদের ভূমিকা হয়েছে প্রতিক্রিয়াশীল।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র গবেষণা পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, ডব্লিউটিও সেলকে সহায়তা করতে বিশেষজ্ঞ, ব্যাবসায়ীদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা কমিটি মন্ত্রণালয়ে কাজ করলেও সেটি তেমন শক্তিশালী নয় এবং জবাবদিহিতাও যথেষ্ট নেই।
তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় সিলেবাসে বাণিজ্য সমঝোতা শিক্ষার অন্তর্ভূক্তি এবং সিভিল সার্ভিসে বাণিজ্য ক্যাডার প্রণয়ন ইস্যুতে সরকার উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেয়নি।
অনন্য রায়হান বলেন, সরকারে সমঝোতা দলের জেনেভায় ডব্লিউটিও সদর দফতরের সাথে যোগাযোগ খুবই কম।
তীতুমীর বলেন, স্থায়ী প্রতিনিধি হিসেবে যিনি জেনেভায় নিযুক্ত রয়েছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং তাকে দৈত কর্তৃপক্ষের আওতায় কাজ করতে হয়।
অনন্য রায়হান জানান, আফ্রিকা তুলো ইস্যুতে লবি করার জন্যে বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। তিনি বলেন, দেশের স্বার্থের সুরক্ষায় বাংলাদেশও এমন পদক্ষেপ নিতে পারতো।
মুস্তাফিজুর রহমান বলেন, ডব্লিউটিও সেলকে শক্তিশালী করতে সুশীল সমাজ থেকে যে কেউকে নিয়োগ করতে পারে মন্ত্রণালয়।
জেনেভায় স্থায়ী প্রতিনিধি প্রসঙ্গে তিনি বলেন, তার সাথে সরকারের উচিত তাকে আমলাতান্ত্রিক চাপের বাইরে রাখা।
তিতুমীর বলেন, আমাদের একটি নিরপেক্ষ ট্রেড কমিশন গড়ে তুলতে হবে, যাতে সমঝোতাকারীদের দক্ষতা বাড়ানো যায়। এবং আমাদের স্বার্থ সংরক্ষিত হয়।
প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, মন্ত্রণালয়ের সমঝোতা দক্ষতা কম আছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন।
তিনি বিডিনিউজকে বলেন, যারা অন্তবর্তীকালীণ আলোচনায় অংশ নিয়েছেন তারাই হংকং মিনিস্টেরিয়াল বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন।
