২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন শাহাদাত চৌধুরী : স্মরণসভায় বক্তারা

খ্যাতিমান সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক শাহাদাত চৌধুরী অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন এবং এলক্ষ্যে আজীবন কাজ করে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সোমবার শাহাদাত চৌধুরীর স্মরণসভায় জাতীয় শহীদ মিনারে দেশের সাংস্কৃতিক ব্যক্তিরা এ কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ স্মরণসভার আয়োজন করে। 

বক্তারা বলেন, সাংবাদিকতায় এবং অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্যে শাহাদাত চৌধুরীকে এদেশের জনগণ আজীবন স্মরণ রাখবে।

স্মরণসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক, ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন, সাপ্তাহিক ২০০০ এর ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মর্তুজা, লেখক শাহরিয়ার কবির, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, আর্টিস্ট রফিকুন্নবী, নাট্যকার রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, শাহাদাত চৌধুরীর স্ত্রী সেলিনা চৌধুরি এবং কণ্যা শাশা চৌধুরি।

বক্তারা বলেন, শাহাদাত চৌধুরির স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।