দেশের স্কুল গুলোতে পরীক্ষা চলছে: বোমাবাজীর আতঙ্কে অভিভাবকরা
আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশ জুড়ে আতঙ্কের পরিস্থিতি বিরাজ করেছে। বিভিন্ন হুমকির ঘটনায় বিশেষ করে চরম উৎকন্ঠার মধ্যে রয়েছেন স্কুল পড়–য়া ছেলেমেয়েদের অভিভাকরা।
বছরের এ সময়ে সাধারণ স্কুলে বার্ষিক পরীক্ষা এবং ইংলিশ মিডিয়াম স্কুেল অর্ধ বার্ষিক পরীক্ষা চলায় অভিভাবকদের উৎকন্ঠা আরও তিব্র করে তুলেছে।
বিভিন্ন জেলার বিডিনিউজ প্রতিনিধি জানান, বোমা হামলার হুমকিতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ভীতি কাজ করায় বেশ কয়েকটি স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
লন্ডন গ্রেস স্কুলে অধ্যায়নরত দুই শিক্ষার্থীর অভিভাবক আজুবা পারভিন বলেন, এখন কোন নিরাপত্তা নেই, যতক্ষণ না বাচ্চারা ঘরে ফিরছে, আমি সর্বক্ষণের জন্য উৎকন্ঠায় থাকি। এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমাদের অবশ্যই রক্ষা পেতে হবে।
রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়ার প্রেক্ষিতে পুলিশ জানায়, তারা এ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং কঠোর নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বলেন, আমার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। স্কুলগুলোর নিরাপত্তা ব্যবস্থা দেখতে পুলিশ সদস্যরা স্কুলগুলো পরিদর্শণ করছে।
স্কুলগুলোতে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব না হলেও শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে স্কুলগুলোতে নিয়মিত পুলিশের পরিদর্শণ অব্যাহত থাকবে।
ফারহানা আহমেদ নামের একজন অভিভাবক বলেন, কি নিশ্চয়তা আছে যে আত্মঘাতী বোমা হামলাকারিরা ব্যস্ত সময়ে বোমা বিস্ফোরণের চেষ্টা করবে না।
বিভিন্ন জেলার প্রতিবেদকরা জানান, বোমা হামলার হুমকি এবং ঘটনায় বিশেষ করে কয়েকটি স্কুলে বোমা এবং বোমার সাদৃশ্য বস্তু পাওয়ায় ছাত্র শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম উৎকন্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, জঙ্গিরা বোমা মেরে প্রাচীন ও ঐতিহ্যবাহী ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিলে রোববার স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে যায়।
তবে সোমবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, বেলা ১২ টার পর তার অফিসের ফোনে অজ্ঞাতনামা জঙ্গিরা দুপুর ২টা ১মিনিটে বোমা মেরে স্কুল উড়িয়ে দেবার হুমকি দেয়।
এদিকে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ইসলামী জঙ্গিদের কাছ থেকে বোমা মেরে স্কুল গুড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে।
