২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ঘুমন্ত বোনকে কুপিয়ে হত্যা, ভাই গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে বাপের বাড়িতে বেড়াতে আসা একমাত্র বোন নাসরীন সুলাতানাকে (১৮) শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় মাথায় কুপিয়ে হত্যা করেছে তার বড় ভাই লিটন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শনিবার দুপুরে  পার্শ্ববর্তী বড় ঝাকইর গ্রামের  ফুফুর বাড়ি থেকে জনগণ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাথা দাসহ নিহতের কাপড় জব্দ করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের গুলবর রহমানের মেয়ে নাসরিন সুলতানাকে এক বছর আগে দুপচাঁচিয়া উপজেলার মাজিন্দা গ্রামের জনৈক ডালিমের সাথে বিয়ে দেয়া হয়। গত ৫/৬দিন আগে সে বাপের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে খাবার খেয়ে নাসরিন, তার মা ও একমাত্র ভাই লিটন এক ঘরে ও গুলবর অন্য ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরে মা বাড়ির আঙ্গিনায় ধান ঝাড়তে যান। ভোর ৬টার দিকে অজ্ঞাত কারণে লিটন বোন ঘুমন্ত নাসরিনের মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে নাসরিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এরপর সে দরজা বন্ধ করে পালিয়ে যায়। দুপুরে গ্রামবাসীরা লিটনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে গুলবর বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি জানান, তার ছেলে লিটনের (২২) ম¯িতস্ক বিকৃত ছিল। তবে গ্রামবাসীরা তার এ কথা বিশ্বাস করতে পারছেন না।