২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক পর্যায়ে একমুখী শিক্ষার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ঢাবির বিভিন্ন ছাত্র সংগঠন

জানুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ে একমুখী শিক্ষা চালুর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী ছয় ছাত্র সংগঠন শনিবার এ দাবিতে ক্যাম্পাসে মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে এক সমাবেশ করে।

সাইফুল কবির স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাইফুজ্জামান শিখর, রফিকুল ইসলাম কোতোয়াল, মারুফা আক্তার পপি, মোস্তাক হোসেন, আলী আহসান তরুণ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পরিকল্পিত উপায়ে শিক্ষা ব্যবস্থাকে বানচাল করার উদ্দেশ্যে একমুখী শিক্ষা চালু করার পায়তারা করছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, মাদ্রাসা এবং ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা চালু রেখে সরকার একমুখী শিক্ষা চালুর নামে জনগণের সাথে প্রতারণা করছে।