টাঙ্গইলে জেএমবি সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইলের বল্লা গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে কালিহাতি থানা পুলিশ এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত’র নাম মাসুম বিন আজাদ (২৫)। সে বল্লা গ্রামের খম বিন আজাদের ছেলে।
পুলিশ জানায়, মাসুমের পুরো পরিবার জেএমবি’র সাথে জড়িত। তার ভাই আরমান বিন আজম কালিহাতি ও ঢাকায় ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল।
