পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠী বাজারে শনিবার ভোরে এক অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে।
স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে।
দমকল বাহিনী জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
