২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে একরাতে ৫ ডাকাতি

রাজধানী ঢাকার অদূরে সাভারে শুক্রবার রাতে পাঁচটি পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। পাঁচটি ডাকাতিতে ডাকাতরা পাঁচ লাখ টাকার বিভিন্ন মূল্যবান জিনিস এবং নগদ অর্থ ডাকাতি করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

অবশ্য পুলিশ বলেছে, তারা ডাকাতির ঘটনা সম্পর্কে কিছুই জানে না।

সূত্র জানায়, নবীনগর--কালিয়াকৈর সড়কের কবিরপুর ফিলিং স্টেশনে একদল ডাকাত অস্ত্রের মুখে ফিলিং স্টেশনের কর্মচারিদের জিম্মি করে তাদের কাছ থেকে নগদ ৪০,০০০ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করেছে।

ডাকাতরা এসময় বোমা হামলা চালিয়ে ফিলিং স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

অপর একটি ডাকাতির ঘটনায় ডাকাতরা পাথালিয়া ইউনিয়ন পরিষদের ধনিয়া গ্রামের গাড়ি ব্যবসায়ী রুমান মিয়া ও হোটেল কর্মচারি আতাউর রহমানের বাড়িতে হানা দেয়।

ডাকাতরা দুই পরিবারের সদস্যদেরকে ঘরে তালাবদ্ধ করে দুই লাখ টাকার মূল্যমানের ১৭ তোলা সোনার অলঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

একই রাতে ডাকাতরা চাকাল গ্রামের জনৈক হাবিবুর রহমানের বাড়ি এবং তাকসু গ্রামের বিশ্বাস গ্র“পের কার্যালয়ে ডাকাতি করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নতুন স্থাপিত আশুলিয়া পুলিশ স্টেশন জানায়, ডাকাতির ঘটনা সম্পর্কে তাদের কাছে কোন তথ্য নেই।

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তিনি ডাকাতির ঘটনা সম্পর্কে শুনেছেন।