হোসেনের পরিবারের কেউ জানে না সে জেএমবি’র সাথে জড়িত
চট্টগ্রামে আত্মঘাতী বোমা হামলায় আহত জেএমবি সদস্য হোসেন মাহমুদ এর পরিবারের কেউ জানে না সে এ কাজের সাথে জড়িত। এমনকি বিভিন্ন গনমাধ্যমে তার ছবি আসার পরেও তারা বিশ্বাস করতে পারছে না এই ছবি হোসেন মাহমুদের।
টাঙ্গাইলে মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার রাতে তার পিতা মোফাজ্জল হোসেন (৫৫), বড় ভাই সোনা মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। থানা হাজতে মোফাজ্জল হোসেন জানান, তার পুত্র হোসেন শুক্রবার টাঙ্গাইলে বড়বোনের যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর কিছুই জানেন না।
হোসেনের পিতা মোফাজ্জল হোসেন তাত বুনে ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।
চট্টগ্রামে আত্মঘাতী বোমা হামলাকারী জেএমবি সদস্য হোসেন মাহমুদ নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবারের এসএসসি পীরক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, স্কুলে সে শান্ত ও নিরীহ প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নলুয়া ও তক্তারচালা এলাকায় আহলে হাদিস ও জেএমবির বেশ কিছু সদস্য রয়েছে। তাদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ তৎপর।
