বোমার আলামত সংগ্রহ
র্যাব ও গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দল ও অন্যান্য গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
তারা মাছ ধরার জালে ব্যবহৃত ৪০০ লোহার বল, পাঁচটি বিয়ারিং বল, ছয়টি পেন্সিল ব্যাটারি, তারের টুকরো, কালো অ্যাপ্রন, ভাঙা জানালার কাচ ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করেছে।
ফরেনসিক টেস্টের জন্য তারা ঘটনাস্থল থেকে রক্তও সংগ্রহ করে।
