শ্রীবরদি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে জেএমবি
শেরপুরের শ্রীবরদি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে জেএমবি ক্যাডাররা।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমানকে ডাকযোগে এ হুমকি দেয়া হয়। চিঠিতে বলা হয়, মৃত্যুর জন্যে তৈরি হও।
চিঠি পাওয়ার পরপরই বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন তিনি।
