ধর্মীয় সম্প্রীতির মাধ্যমেই উগ্রবাদ দূর করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব
বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির মাধ্যমেই সহিংসতা এবং উগ্রবাদ দূর করে বর্তমান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মত প্রকাশ করেছেন এশিয়ান কনফারেন্স অফ রিলিয়জনস ফর পিস (এসিআরপি) নেতৃবৃন্দ।
এসিআরপি আয়োজিত সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক কোরিয়ার ড. সাঙ্গান কিম, মিস মি সুক হান, ভারতের দিপালী ভানোদ, জাপানের কাতসুজ সুজুকি উপস্থিত ছিলেন।
সভায় আগামী এক বছরের জন্যে সুধানন্দকে প্রধান পৃষ্ঠপোষক ঘোষণা করা হয়।
২৮--৩০ ডিসেম্বর ঢাকায় সংগঠনের পরবর্তী কার্যকরী সম্মেলন হবে।
