২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুহুল আমিন বাহরাইনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত

সরকার মো. রুহুল আমিনকে বাহারাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান মহাপরিচালক রুহুল আমিন ১৯৮৬ সালে চাকুরিতে (বিসিএস পররাষ্ট্র) যোগদান করেন। চাকুরিকালে তিনি নিউইয়র্ক, ব্রাসেলস এবং প্যারিসে বাংলাদেশের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।

সদ্যসমাপ্ত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের মহাপরিচালক (ডিজি) হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।