বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। তার বাড়ি মোরেলগঞ্জের গাবতলি গ্রামে।
নির্মাণাধীন মোরেলগঞ্জ--শরণখোলা সড়কের ভাইজোড় নামক স্থানে সোমবার সকালে ঠিকাদারী কাজের বালু বোঝাই একটি ট্রলি পেছন থেকে ভ্যান রিক্শাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রলিসহ চালক রহমতুল্লাহকে (২৫) আটক করা হয়েছে। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের হাসমতুল্লাহর পুত্র। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে।
