জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বিজ্ঞপ্তির উপর আদালতের নিষেধাজ্ঞা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বিজ্ঞপ্তির উপর আদালত রোববার অন্তবর্তী নিষেধাজ্ঞা জারি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সাইফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গাজীপুর সিনিয়র সহকারী জজ আদালতে এই আদেশ দেন।
গত ১৯ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শমশের উজ জামান পদোন্নতি নিয়ে বিজ্ঞাপন জারি করলে তা চ্যালেঞ্জ করে ৩৬ জন সেকশন অফিসারের পক্ষে ৬ জন আদালতে মামলা দায়ের করেন। মামলায় উপাচার্য অধ্যাপক ড. ওয়াকিল আহমদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।
