২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত তামজিদ হোসেন বাবু সাত দিনের রিমান্ডের শেষ দিন শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

অপর আসামি সিদ্দিক মিয়ার রিমান্ড শেষ হলেও তার কাছ থেকে স্বীকারোক্তি পাওয়া যায়নি। তাকে আরও তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী জানান, এ মামলায় গ্রেপ্তারকৃত চার জনের মধ্যে এ পর্যন্ত  তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে ১৬৪ ধারায়জবানবন্দি দিয়েছে। তবে এখন পর্যন্ত মূল হত্যাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, জবানবন্দিতে বাবু স্বীকার করেছে, হত্যাকাণ্ডের সময় সে সমকাল অফিসের গেট পাহারা দিয়েছে।

গৌতম দাসের মোবাইল সেটটি পুলিশ এখনও উদ্ধার করতে পারিনি। 

এদিকে গৌতম দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার ফরিদপুরে সাংবাদিকরা অনশন কর্মসূচি পালন করবেন। এতে ফরিদপুর--১ আসনের সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

শাহ মোহা¤ম্মদ আবু জাফর শনিবার গৌতম হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

আওয়ামী লীগ নেতা প্রকৌশলি খন্দকার মোশাররফ হোসেন শনিবার গৌতমের গ্রামের বাড়ি যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।