২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা পুলিশ সুপারকে হত্যার হুমকি দিয়েছে জেএমবি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্যরা নেত্রকোনার পুলিশ সুপার মো. আলী হোসেনকে হত্যার হুমকি দিয়েছে। গত দু’দিন ধরে টেলিফোনে তাকে এ হুমকি দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

জেএমবি ক্যাডারদের গ্রেপ্তার না করার হুমকি দিয়ে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বলা হয়, অন্যথায় তাকে হত্যা করা হবে।

এছাড়া ১৭ আগস্ট নেত্রকোনায় বোমা হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত কাওসার আলম সুমন ও সানাউল্লাহকে ছেড়ে দিতে বলা হয়। জঙ্গিরা আলী হোসেনের পাশাপাশি তার স্ত্রী ও সন্তানদেরও হত্যার হুমকি দেয়।

হুমকির পর পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ প্রহরা বসানো হয়েছে।