আগামী ৫ ডিসেম্বর থেকে রিকশা ও ভ্যানের লাইসেন্স নবায়ন, সংশোধনসহ
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) আগামী ৫ ডিসেম্বর থেকে চলতি অর্থবছরের জন্য রিকশা ও ভ্যানের লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ডিসিসি ভবনে কর কর্মকর্তাদের সঙ্গে রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে মালিক ও শ্রমিকদের প্রতিনিধি ছাড়াও ডিসিসির উপ প্রধান কর কর্মকর্তা ময়নুল হক উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, ডিসিসি চলতি অর্থবছরে মোট ৭৯ হাজার ৬১৬ টি রিকশা ও প্রায় আট হাজার ভ্যানের লাইসেন্স নবায়ন করবে। এরমধ্যে প্রতি কর্মদিবসে এক হাজার ৭০০ রিকশা ও ২০০ ভ্যানের লাইসেন্স নবায়ন করা হবে। এবার লাইসেন্স করতে আবেদনপত্রের মূল্যসহ রিকশার জন্য ২১০ টাকা ও ভ্যানের জন্য ১৭০ টাকা লাগবে।
