জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জুইয়ের চাকুরিচ্যুতি অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার পদ থেকে সুলতানা রাজিয়া জুইয়ের বহিষ্কার আদেশ মঙ্গলবার অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
জুইয়ের দায়ের করা রিট আবেদনের শুনানির পর বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি সকল বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ--সুবিধা প্রদানসহ জুইকে তার মূল পদে পুনর্বহালের আদেশ জারি করেন।
২০০৪ সালের ১৮ মে সুলতানা রাজিয়া জুইকে এডহক ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ--রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। একই বছরের ১৭ অক্টোবর তাকে ওই পদে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আফতাব আহমেদ অসাদাচরণের অভিযোগ তুলে জুইকে চাকুরিচ্যুত করেন।
ওই দিনই জুই ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কেন চাকুরিচ্যুতির আদেশঅবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর কারণ দর্শাও নোটিশ জারি করেন।
এর আগে ৬ এপ্রিল জুই ঢাকার বিশেষ আদালতে নারী ও শিশু র্নিাতন দমন আইনে আফতাব আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। জুই অভিযোগ করেন, চলতি বছরের ২৫ ফেব্র“য়ারি অধ্যাপক আফতাব আহমেদ তাকে যৌন হয়রানী করেন।
অ্যডভোকেট আব্দুর রব চৌধুরী এবং অ্যডভোকেট সালাউদ্দিন দোলন আদালতে জুইয়ের পক্ষে এবং অ্যাডভোকেট খায়ের ইজাজ মাসুদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনা করেন।
