২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ জজ কোর্ট ও ডিসি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

হবিগঞ্জ জজ কোর্ট ও ডিসি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

জেলা প্রশাসক এমএম সুলতান ও পুলিশ সুপার মিলি বিশ্বাসের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, হবিগঞ্জ জেলা জামাতে ইসলামীর সাবেক আমীর মাওলানা সাইদুর রহমানের ছেলে জেএমবি সদস্য শামিমের কোনও ক্ষতি হলে হবিগঞ্জ জজ কোর্ট ও ডিসি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। 

পুলিশ সুপার মিলি বিশ্বাস বলেন, চিঠিতে প্রেরকের নাম উল্লেখ নেই।

শামিমকে ৭ সেপ্টেম্বর শহরের তিনকোণা পুকুর পাড় এলাকার একটি কম্পিউটারের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।