২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের কারাগারগুলোতে ৭৯৪ জন ফাঁসির আসামি আটক

দেশের বিভিন্ন কারাগারে ৭৯৪ জন ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদী আটক রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সোমবার জাতীয় সংসদে বিএনপি’র সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ তথ্য জানান। 

মন্ত্রী আরও জানান, সারা দেশে জেলখানাগুলোতে মাত্র ৮৩টি কনডেম সেল রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণে সরকারের কোনও পরিকল্পনা নেই বরং বর্তমানে এটি অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

বর্তামনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১১ হাজার ৪শত ১৩ জন আসামি অবস্থান করছে, যা এর ধারণ ক্ষমতার চেয়ে পাঁচগুণ বেশি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমাতা ২ হাজার ৬ শ’ ৮২ জনের।

অপর এক প্রশ্নের জবাবে বাবর জানান, সরকার আরও ৯৫টি থানার ভবন নির্মাণ করার পরিকল্পনা করছে, যা বর্তমানে ভাঙাচোরা ও জীর্ণ অবস্থায় রয়েছে।