জেএমবির হুমকি: দাওয়াত খাওয়া হলো না আইন মন্ত্রীর
জেএমবি’র সুইসাইড স্কোয়াডের হুমকির মুখে শেষ পর্যন্ত আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের দাওয়াত খাওয়া হলো না।
শনিবার দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আজিজুল হক মেম্বারের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানে যোগ না দিয়ে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
এছাড়া মন্ত্রীর কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শণের কথা থাকলেও তিনি তাও বাতিল করেন।
আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব নুরুল্লাহ বিডিনিউজকে জানান, বাতিল করা অনুষ্ঠানগুলোতে মন্ত্রী পরে যোগদান করবেন।
প্রসঙ্গত; ১৭ নভেম্বর একটি উড়ো চিঠির মাধ্যমে আইনমন্ত্রীকে দাফনের হুমকি দেওয়া হয়।
