মির্জা ফখরুল ইসলাম নয়া বিমান প্রতিমন্ত্রী
সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছে।
এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহষ্পতিবার হজ্বযাত্রীদের বিমান পরিবহন নিয়ে জটিলতার মুখে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে অপসারণ করার পর নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়।
