২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী গ্রীষ্মকালে পিডিবি বেসরকারি খাতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে না

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আগামী গ্রীষ্মকালে বেসরকারি খাতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

গ্রীষ্মকালিন সময়ে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পিডিবি’র যে পরিকল্পনা গ্রহণ করেছিল তা বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত প্রাথমিক কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

আগামী আট মাসে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে পিডিবি স্কিড ও বার্জ মাউন্টেড পাওয়ার প্লান্ট স্থাপনে সিদ্ধান্ত নেয়। সে লক্ষ্যে পিডিবি দরপত্র আহব্বানের জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে ১৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগ ও প্রাধান মস্ত্রীর কার্যালয়ের প্রয়োজনীয় দলিলপত্র পাঠালেও এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এমন কি এখন পর্যন্ত প্রাথমিক আলোচনাও হয়নি।

বর্তমানে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকলেও আগামী গ্রীষ্মে ইরি ধান চাষের সময় বিদ্যুতের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেলে তখন বিদ্যুতের ঘাটতি এক হাজার মেগাওয়াটে দাঁড়াবে বলে পিডিবি আশংকা করছে।

বর্তমানে প্রতিদিন চার হাজার চার শত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র তিন হাজার ছয়শত মেগাওয়াট। আগামী কয়েক মাসের মধ্যে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। তখন বিদ্যুতের উৎপাদন হবে ৩৯০০ মেগাওয়াট। অন্যদিকে চাহিদা থাকবে ৪৯০০ মেগাওয়াট।

এ পরিস্থিতিতে পিডিবি স্কিড ও বার্জ মাইন্টেড বিদ্যুৎ প্লান্ট থেকে আরও ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।