২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলার ডুবিতে আরও ১১ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নিজ কাজিপুরার কাছে মেঘনায় ডুবে যাওয়া ট্রলার থেকে শুক্রবার আরও ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ১৭ এ। তবে এখনও এক শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দমকল বাহিনীর ডুবুরিরা জানিয়েছে, ট্রলারটির ভেতরে আর কোন লাশ নেই। উদ্ধারকৃত লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় প্রশাসন শুক্রবার উদ্ধারকৃত স্টীল বডির বড় আকারের দূর্ঘটনা কবলিত ট্রলারটি পরিত্যক্ত ঘোষণা করেছে।

এলকাবাসী সুত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর থেকে মাটি বোঝাই করে নারায়নগঞ্জ যাওয়ার পথে মঙ্গলবার রাতে বিপরীত মুখী একটি জাহাজ ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ৩৩ জন শ্রমিকসহ ট্রলারটি ৬০ ফুট পানির নীচে মেঘনায় ডুবে যায়। আহত অবস্থায় ১৫ জন তীরে উঠলেও ১৮ জন আটকা পড়ে।

পুলিশ সুত্র জানায়, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো ঘাতক জাহাজটির খোঁজ পাওয়া যায়নি।