ভারতীয় প্রবাসীরা ২১ দশমিক ৭ বিলিয়ন এবং বাংলাদেশী প্রবাসীরা ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে
২০০৪ সালে ভারতীয় প্রবাসীরা দেশটিতে ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং বাংলাদেশী প্রবাসীরা তিন দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।
বিশ্বব্যাংক প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, বিশ্বে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় ভারত। এরর্প দ্বিতীয় অবস্থানে চীন এবং তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। চীনের প্রবাসীরা ২০০৪ সালে ২১ দশমিক ৩ মিলিয়ন ডলার এবং মেক্সিকোর প্রবাসীরা ১৮ দশমিক ১ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।
দক্ষিন এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। শ্রীলংকায় রেমিটেন্সের পরিমান দেশটির চা রপ্তানির মোট অর্থের চেয়েও বেশি এবং নেপালের রেমিটেন্সের পরিমান দেশটির মোট জিডিপির শতকরা ১২ ভাগ।
২০০৫ সালে রেমিটেন্সের পরিমান ২৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে উন্নয়নশীল বিশ্বের রেমিটেন্সের পরিমান ১৬৭ বিলিয়ন ডলার।
বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২০ কোটি লোক প্রবাসী।
