বাংলাদেশ থেকে ডাক্তার নেবে ফিজি
দ্বীপরাষ্ট্র ফিজিতে চিকিৎসক সংকটের কারণে দেশটি বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে যাচ্ছে।
ফিজির স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করে, চলতি মাসের পর দেশটি ১৫ জন নতুন চিকিৎসক পেলে চিকিৎসক সংকট দূর হবে। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এ রিপোর্টে একথা বলা হয়।
দক্ষিণ ফিজির বিভাগীয় মেডিকেল অফিসার ড. সালিমনি তুকাকে উদ্ধৃত করে ফিজির সংবাদপত্র ফিজিভিলেজ একথা জানায়।
বাংলাদেশ থেকে নেয়া এসকল চিকিৎসককে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে।
