সুনামগঞ্জে বিস্ফোরক উদ্ধার করেছে বিডিআর
বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’র সদস্যরা বৃহস্পতিবার ভোরে ছাতক উপজেলার রতনপুর বাগানবাড়ী এলাকা থেকে একটি ব্যাগে সাত প্যাকেট বিস্ফোরক, পাঁচটি ডেটোনেটর এবং পাঁচটি ডেটোনেটরের ফিউজ উদ্ধার করেছে।
বিডিআর কর্মকর্তারা জানান, একজন লোক ব্যাগ হাতে ভোর চারটার দিকে সীমান্ত অতিক্রম করার জন্য অপেক্ষা করছিল। পরে বিডিআরের টহল দলের ধাওয়ার মুখে সে হাতের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
সূত্র জানায়, লোকটি ভারত থেকে অবৈধভাবে বিস্ফোরক নিয়ে বাংলাদেশে আসছিলো। তবে বিডিআর সদস্যরা তার সন্ধান পায়নি।
