২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সিরিজ বোমা হামলার সর্বশেষ চার্জশিট দাখিল

খুলনায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সর্বশেষ মামলার চার্জশিট দাখিল করেছে বটিয়াঘাটা থানা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের শীর্ষ দুই নেতা শায়খ আব্দুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ নয়জনকে আসামি করা হয়েছে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান এই চার্জশিট দাখিল করেন।

এর আগে ৭ নভেম্বর তিনটি মামলার চার্জশিট দাখিল করা হয়।