২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ান নিহত

টঙ্গী পৌর এলাকার বিসিক শিল্প নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেক্ট্রিশিয়ানের করুণ মৃত্যু ঘটেছে। তার নাম মো. সাইফুল ইসলাম (৩০)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় শিল্প নগরীর জাবের অ্যান্ড যোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ফ্যাক্টরিতে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারত্মক আহত। টঙ্গী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা নাম আলী আকবর। তিনি টঙ্গী বিসিক এলাকায় বাসবাস করতেন।

টঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টঙ্গী থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।