২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা কার্যকর করার ওপর সার্ক নেতৃবৃন্দের গুরুত্বারোপ

২০০৬ সালের ১ জানুয়ারি থেকেই সাফটাকে কার্যকর করার প্রতি জোর দিয়েছেন সার্ক নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে রোববার গৃহীত ঢাকা ঘোষণায় সার্ক নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়নে পরিণত হওয়ার জন্যে সাফটার বাস্তবায়ন হবে একটা ঐতিহাসিক মাইলফলক।

সাফটার বিভিন্ন অমিমাংসিত ইস্যুর সমাধান ২০০৫ সালের নভেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

এ বিষয়ের বিশেষজ্ঞরা নভেম্বরের শেষ নাগাদ আলোচনায় বসবেন।