২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরীয় কূটনীতিকের ছেলের ওপর হামলা: ৩ জন গ্রেপ্তার

ঢাকায় মিশরীয় এক কূটনীতিকের ছেলের ওপর হামলার ঘটনায় গুলশান থানায় দায়েরকৃত মামলায় পুলিশ শনিবার তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

গ্রেপ্তারকৃতরা হলো-মোহাম্মদ শামীম (৩৫), সাইদুল ইসলাম (৩৫) এবং এহতেশামুল হক (৩৫)। তারা সকলেই গুলশান-২ এর আলম মার্কেটের মদিনা ইলেক্ট্রনিকস-এর কর্মচারি।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, ঢাকায় মিশরীয় দূতাবাসের অ্যাটাশে মোহাম্মদ হাশেমের ছেলে মোহাম্মদ ওয়ালিদ শুক্রবার রাতে মদিনা ইলেকট্রনিকস থেকে আগে কেনা একটি ত্রুটিপূর্ণ সিডি ফেরত দিতে যায়। এসময় দোকান কর্মচারিরা তাকে মারধর করে এবং কয়েক ঘন্টা আটকে রাখে।

খবর পেয়ে দূতাবাস কর্মতকর্তারা ওই দোকানে গিয়ে ওয়ালিদকে ছাড়িয়ে আনেন। তারপর তারা তাকে সঙ্গে নিয়ে গুলশান থানায় গিয়ে মামলা দায়ের করেন।

গুলশান পুলিশ বিডিনিউজকে জানায়, গ্রেপ্তারকৃতদের শনিবারই আদালতে হাজির করা হয়েছে।

পুলিশের ডিসি (উত্তর) ওবায়েদুল হক বিডিনিউজ-এর সঙ্গে আলাপকালে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।