২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭ কিশোর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্ত দিয়ে পাচারের সময় শনিবার সাত শিশু কিশোরকে উদ্ধার করেছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এসময় একজন পাচাকারীকে আটক করা হয়। আটক পাচারকারীর নাম জিয়াউল। তার বাড়ি শিবগঞ্জের সীমান্তবর্তী চাকপাড়া গ্রামে।

উদ্ধারকৃতরা হচ্ছে গোমস্তাপুর বাজারের শামীম (১৩), বাবলু (১৬), ইসমাইল (২০), আজিজ (১৫), মানিক (১৪), মনিরুল (১৩) ও আমানুল্লাহ (৫০)।

৬ রাইফেল ব্যাটেলিয়ানের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সারওয়ার জানান, শনিবার দুপুর সোয়া ১ টার দিকে সীমান্তের নলডুবি ঘাট এলাকা থেকে এদের উদ্ধার করা হয়। তিনি জানান, শিবগঞ্জ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে গোমস্তাপুর উপজেলা থেকে এদের সীমান্তে আনা হয়েছিল। উদ্ধারকৃতদের ভারতের দিল্লি এলাকায় ভাল চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।