মাদারীপুরে সর্বহারাদের গুলিতে নিহত ১
মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রামে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির গুলিতে ফজলুল হক শরীফ (৪৫) নিহত হয়েছে।
রাজৈর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানানয়, শুক্রবার রাত সোয়া ৮ টায় সশস্ত্র সর্বহারা ক্যাডাররা পূর্ব হাসানকান্দি গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর কাছে চাঁদা দাবি করে।
এ সময় মসজিদের মাইকে সর্বহারা প্রবেশের ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী তাদের প্রতিরোধ করতে আসে।
এক পর্যায়ে সর্বহারারা এলোপাতাড়ি গুলি চালালে ফজলুল হক শরীফ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
