২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমনে তিনজন নিহত, আহত ২৫

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড় সংলগ্ন সীমান্তবর্তী হলদী গ্রামে শুক্রবার সকালে বন্য হাতির আক্রমনে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিহতরা হলো-জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র তারা মিয়া (১৫), হলদী গ্রামের কৃষক শফিকুল ইসলাম (২৫) এবং হাসমত আলী (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে সীমান্তের ওপার থেকে শতাধিক বন্য হাতির একটি দল পাহাড় থেকে নেমে হলদী গ্রামের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এসময় গ্রামবাসী একত্রিত হয়ে হাতি তাড়ানোর জন্য এগিয়ে গেলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা যায় এবং কমপক্ষে ২৫ জন আহত হয়।

এ ঘটনার পর বন্য হাতির আক্রমনের ভয়ে গ্রামবাসীরা অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে গেছে।