ভয়াল সাইক্লোনের ৩৪তম বার্ষিকী শনিবার
ভয়াল সাইক্লোনের ৩৪ তম বার্ষিকী শনিবার ১২ নভেম্বর । ১৯৭০ সালের এই দিনে বাংলাদেশের ১৮ টি উপকূলীয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোনে ১০ লাক্ষাধিক মানুষ নিহত হয়।
উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষ ১২ নভেম্বরকে উপকূলীয় দিবস ঘোষণার দাবি জানিয়েছেন।
১৫০ মাইল বেগে বয়ে যাওয়া সেই সাইক্লানে ১৮ জেলা আক্রান্ত হলেও সমুদ্র তীরবর্তী পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চল পরিনত হয়েছিল বিরানভূমিতে। সাইক্লোনে অসংখ্য গবাদি পশুও মারা যায়। খাদ্য শষ্যের ক্ষতির পরিমান প্রায় পাঁচ কোটি মেট্রিক টন। ধ্বংসস্তুপে পরিনত হয় কোটি কোটি টাকার অবকাঠামো।
দিবসটি উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাব ও সংকল্প ট্রাস্ট যৌথভাবে শনিবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ‘১২ নভেম্বর : উপকূলীয় সচেতনতা দিবস’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনা ও দুর্যোগ থেকে পরিত্রান পেতে মিলাদ মাহফিল, কোরানখানি ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হবে বিভিন্ন স্থানে।
