নিউ এজ সম্পাদকের মৃত্যুতে ইউএনএজে’র শোক প্রকাশ
নিউএজ ও হলিডে সম্পাদক এজেডএম এনায়েতুল্লাহ খানের মৃত্যুতে ইউনিয়ন অব নিউ এজ জার্নালিস্ট (ইউএনএজে) বৃহস্পতিবার গভীর শোক প্রকাশ করেছে।
এক বিবৃতিতে ইউএনএজে সভাপতি শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক খাজা মাঈন উদ্দিন বলেন, এনায়েতুল্লাহর মৃত্যুতে পত্রিকাটি একজন সেরা সম্পাদককে এবং সাংবাদিকরা তাদের অভিভাবককে হারাল।
বিবৃতিতে তারা বলেন, এই প্রতিভাবান সাংবাদিকের অনুপ্রেরণায় অনেকেই সাংবাদিকতায় আসতে উৎসাহিত হয়েছেন। তার বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা। তিনি ছিলেন এ অঞ্চলের সাংবাদিকতার একজন আদর্শ ব্যক্তি।
বিবৃতিতে তারা আরো বলেন, আমরা তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাই এবং তার সততা ও দৃঢ়তার প্রশংসা করি। তারা বলেন, এনায়েতুল্লাহ খানের মুত্য জাতির জন্যে একটা অপূরণীয় ক্ষতি। তারা আশা প্রকাশ করেন তার জীবনাদর্শ এবং সততা পরবর্তী প্রজন্মকে কর্মপ্রেরণা ও উৎসাহ যোগাবে।
