২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারি তে সড়ক দুর্ঘটনায় ৬০ জন আহত

নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার পুশনা এলাকায় ঢাকাগামী একটি নাইট কোচ রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

আহতদের মধ্যে ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১ টার দিকে ডিমলা থেকে ঢাকাগামী অনিতা এন্টারপ্রাইজের সামনের চাকার বিস্ফোরণ ঘটে। এ সময়ে চালক কোচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং এ কারণে চাকা বিস্ফোরিত হতে পারে।