২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. চৌধুরী এখনও সার্ক সম্মেলনের আমন্ত্রণ পাননি

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে এখনও সার্ক সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছানো হয়নি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 10:13 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বিকল্প ধারার মিডিয়া চিফ জাহাঙ্গীর আলম বিডিনিউজকে জানান, এখনও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে সার্ক সম্মেলন উপলক্ষে দাওয়াত দেওয়া হয়নি।

তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বদরুদ্দোজা চৌধুরী সার্কের সম্ভাব্য কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রথম খসড়া প্রস্তুত করেছিলেন।