জয় বাংলা বলার অপরাধে পান দোকানদারকে বেধড়ক পিটিয়েছে বিএনপি নেতা
জয় বাংলা বলার অপরাধে ভোলার লালমোহন পৌরসভার চেয়ারম্যান ও বিএনপি নেতা এক পানের দোকানদারকে বেধড়ক মারধর করেছে।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা ও পৌর চেয়ারম্যান এনায়েত করিম মঙ্গলবার সন্ধ্যায় সদর রোড দিয়ে যাচ্ছিলো। এসময় রাস্তার পাশের পানের দোকানদার নসু জয় বাংলা বলে উচ্চস্বরে কথা বলছিলো। এ কারণেই বিএনপির ওই নেতা উত্তেজিত হয়ে নসুকে ব্যাপক মারধর করে পানের দোকানটি বন্ধ করে দেয়। একই সাথে তাকে আবার বাজারে দেখা গেলে পরিণতি আরো খারাপ হবে বলে হুমকি দেয় ওই নেতা।
