২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব্য বাংলা ভাই বাহিনীর প্রধান মানুকে গ্রেফতার করেছে পুলিশ

পুলিশ রোববার বগুড়া জেলার সোনাতোলা উপজেলার একটি গ্রাম থেকে নব্য বাংলা ভাই বাহিনীর প্রধান মানুকে গ্রেফতার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, বগুড়ার সোনাতোলা উপজেলার পশ্চিম করমজা গ্রামের মৃত ইসা মন্ডলের ছেলে মতিউর রহমান মানু এক বছর আগে ‘নব্য বাংলা ভাই বাহিনী’ নামক একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলে এবং গ্রামে সন্ত্রাসী কর্মকান্ড ঘটাতে থাকে।

তার বাহিনীর ক্যাডাররা দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে এক ডজন গ্রামবাসীকে পঙ্গু করে দেয়। তারা জাহিদুল ইসলামের বাড়িসহ বেশ কিছু বাড়িতে বহুবার লুটপাট চালায়।

এ সন্ত্রাসী বাহিনীর আক্রমণে যারা আহত হয়েছে, কাজেম আলীর ছেলে খোকা তাদের একজন। এছাড়া ভিক্ষু মিয়ার ছেলে ফতু মিয়া, কাজেম উদ্দিনের ছেলে আবুল হোসেন, মোজাম মন্ডলের ছেলে বাবুল, হায়দার আলীর ছেলে হাবুল, আজগর আলীর স্ত্রী সবেদা। এরা সকলেই পশ্চিম করমজা গ্রামের অধিবাসী। খোকা এবং সবেদা হাসপাতালে চিকিৎসাধীন।

সন্ত্রাসী মানু ভাইয়ের নির্যাতনের মুখে বহু লোক নিজ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে।

মানু তার ভাইদের সাথে বগুড়া শহরে বাস করতো। সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত হওয়ায় তার ভাইরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন মানু গ্রামের বাড়িতে আস্তানা এবং সন্ত্রানী বাহিনী গড়ে তোলে।

গ্রামবাসী জানায়, মানু শহর থেকে তার সন্ত্রাসী বন্ধুবান্ধব এবং কল গার্লদের নিজ বাড়িতে নিয়ে আসতো এবং গ্রামে অসামাজিক কার্যকলাপ চালাতো ।

তার সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গ্রামের কেউই সাহস পেত না।

মানু এবং তার বাহিনীর বিরুদ্ধে সোনাতোলা থানায় একের অধিক কেস থাকার পরও পুলিশ মানু এবং তার বাহিনীর বিরুদ্ধে কোনও প্রকার পদক্ষেপ গ্রহণ করে নাই।

মানু গ্রেফতার হওয়ার পর গ্রামবাসীদের মাঝে স্বস্তি ফিরে আসে। এদিকে যারা থানায় কেস করেছে, তাদেরকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে মানু ক্যাডাররা।