২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিফোন লক করে রাখতে টিএন্ডটি’র পরামর্শ

প্রতারণা এড়াতে ‘০১’ কোড ব্যবহার করে গ্রাহকদের নিজ নিজ টেলিফোন লক করে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বুধবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ইদানিং অবৈধ কল টার্মিনেশনকারীদের যোগসাজসে টেলিফোনের অবৈধ ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এ পরামর্শ দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমনকি স্থানীয় কলের ক্ষেত্রেও অনুরূপ অবৈধ ব্যবহারের আশংকা রয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, অনভিপ্রেত বিড়ম্বনা এড়ানোর জন্য ‘০১’ কোড ব্যবহারের মাধ্যমে টেলিফোন লক করে রাখার জন্য সম্মানিত গ্রাহকবৃন্দকে অনুরোধ করা যাচ্ছে।