চাঁপাইনবাবগঞ্জে ১১ ভারতীয় নাগরিক আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁন শিকারী সীমান্তে ১১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ভারতের মালদহ জেলার ইংলিশ বাজার থানার কৃষ্টপুর গ্রামের একজন এবং মোসলেমপুর গ্রামের ১০ জনকে চাঁনশিকারী বিওপির সদস্যরা আটক করে ভোলাহাট থানায় সোপার্দ করে।
পুলিশ জানিয়েছে, সীমান্তের তিনশ’ গজ ভেতরে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, কৃষ্টপুরের আনসার শেখ (৩৫), মোসলেমপুরের তরিকুল ইসলাম (২৫), নওশেদ আলী (৩৪), কাউসার আলী (২৬), ইব্রাহিম শেখ (৩৫) একতারুল ইসলাম (৩১), ইত্থেফা শেখ তাকু (৩৫), আলী হেনাউল (২৬), আলী মিজানুর (২৭), আব্দুল শেখ (৩২) এবং আলী বদন (২৩)।
ভোলাহাট থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।
