চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্বাচনী তফশিল ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জের নবগঠিত নাচোল পৌরসভার নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফশিলে ৫ ডিসেম্বর নির্বাচনের তারিখ উল্লেখ করা হয়।
এছাড়া ৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১০ নভেম্বর ও ১৭ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে।
রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ তফশিল ঘোষণা করেন।
গত বছরের ২৬ আগস্ট নাচোলকে পৌরসভায় উন্নীত করা হয়।
