কক্সবাজারে জেএমবি ক্যাডার গ্রেপ্তার
কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে নিয়োজিত জামিয়া’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কথিত ক্যাডার এরশাদ উল্লাহকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার থানা পুলিশ দুপুরে শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরশাদ উল্লাহর বাড়ি খরুস্কুল ইউনিয়নে রাস্তার পাড়া গ্রামে।
জানা যায়, এরশাদ উল্লাহ দীর্ফদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় আটক জঙ্গিরা ইতিপূর্বে তাদের স্বীকারোক্তিতে এরশাদ উল্লাহর নাম উল্লেখ করে।
