২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারিয়াকান্দিতে ডায়রিয়া প্রকোপ, ২ জনের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় বন্যার পানি নেমে যাবার সাথে সাথে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

গত কয়েকদিনে ডায়রিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১৬ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বাঙালি ও যমুনা নদীতে পানি কমার সাথে সাথে উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ডায়ারিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নে গত ৪ মাসে ১ হাজার ৩৬৬ জন এসব রোগে আক্রান্তহয়।

ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ২১ অক্টোবর চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর গ্রামের শহর শেখের ৮ বছরের মেয়ে বাছিরা ও ১৯ অক্টোবর একই এলাকার মনোহরের মেয়ে লাভলী (৭) মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুধির চন্দ্র বণিক জানান, পঁচা, বাসি খাবার খেয়ে মানুষ, বিশেষ করে শিশুরা ডায়ারিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা তৎপর রয়েছেন। ১২টি ইউনিয়নে ১২টি টিম কাজ করছে।